গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শিবচরে শুরু ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল
অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৫১)

মাদারীপুরের শিবচরে আজ বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে  শুরু হলো শিবচরে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে ৮১তম  বার্ষিক ওয়াজ মাহফিল।
আজ থেকে শুরু হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক ভারত উপমহাদেশের আধ্মাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার  তিন দিনব্যাপি ৮১ তম বার্ষিক ওয়াজ মাহফিল। হাজী শরীয়তুল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার , ৮১তম ওয়াজ মাহফিল বর্তমান পীর সাহেব  আব্দুল্লাহ মুহাম্মদ হাসান হুজুরের বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুযূর্গ এবং আলেমগন বয়ান করতে থাকেন। 
মাহফিলের ২য় দিন বাদ জোহর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হবে।  


মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ ওয়াজ নসীহত পেশ করবেন। আগামী ৩০ জানুয়ারি  শুক্রবার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে কয়েক লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। 

দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান, পীর সাহেব। মাহফিলের অংশগ্রহন করতে  উপলক্ষে বুধবার সকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ,  গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল,  মুন্সিগঞ্জ,শরীয়তপুর,চাঁদপুর,মাদারীপুর, ভোলা, পটুয়াখালী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ,সিরাজগঞ্জসহ দূর দূরান্ত থেকে মুসল্লীরা আসতে শুরু করেছে। মাহফিল উপলক্ষে ইতিমধ্যে  সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশাল আয়জনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা ও ত্রিফল দিয়ে তৈরী করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুরো বাহাদুরপুর ময়দানে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি   শুক্রবার রাত এগারটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com