মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম (ভিজিট : ১৩০)

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহ তের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় রেলওয়ে পুলিশ।
ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাড়ে ১২টার দিকে কুতুবপুর সীমানা এলাকায় রেললাইনের পাশে অজ্ঞা ত এক ব্যক্তির মর দে হ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যাক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, খুলনাগামী ট্রেনের ধাক্কায় মাথায় গুরু তর আ ঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৭০ হবে। নিহতের লাশ উদ্ধার করে ময় নাত দন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।