গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ আটক ১
মোঃ বাপ্পি হোসেন দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৩২)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ফিলিপ নগরের ইসলামপুর গ্রাম থেকে ১অস্ত্রচোরাকারবারী কে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গান সহ আটক করেছে বিজিবি।

 সুনির্দিষ্ট গোয়েন্দ  তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরবর্তী আবেদের ঘাট নামক স্থান দিয়ে অস্ত্র পাচার সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ফেব্রুয়ারি  রোববার   আনুমানিক ৮ টার দিকে দৌলতপুর উপজেলায় স্থাপিত বেইজ ক্যাম্প বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় হতে একটি চৌকস টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্র চোরাকারবারি মোঃ আজিজুল ইসলাম (৩০) পিতা মোঃ তায়েজ তাগাদগিরি, গ্রাম ইসলামপুর, পোস্ট-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে 

১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১ টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,২০,৪০০- (এক লক্ষ বিশ হাজার চারশত) টাকা। বলে বিজিবি সূত্রে জানা গেছে। 


আটককৃত অস্ত্র  চোরাকারবারী কে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়  রোববার। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে কুষ্টিয়া সীমান্তে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির এই কঠোর ও কার্যকর আভিযানিক কার্যক্রম  অব্যাহত থাকবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com