গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ছেলের বিরুদ্ধে অভিযো বাবা মায়ের সামনেই মোবাইল কোর্ট, চার মাসের কারাদণ্ডে
মোঃ আব্দুর রাজ্জাক সরকার,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ২৪৯)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে চরম অস্থিরতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাকিমুল ইসলাম (৩২) কে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকিমুল ইসলাম মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিতভাবে তার জন্মদাতা বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং বাড়ির আসবাবপত্র ও সম্পদ নষ্ট করতেন। তার আচরণে শুধু পরিবার নয়, পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে—এই দৃষ্টান্ত আবারও প্রমাণিত হয়েছে। বিশেষ করে একজন মা চরম অসহায় হয়ে নিজ সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বাধ্য হওয়া সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা।

সচেতন মহল মনে করেন, মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকটাই কমে আসবে।

এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা রুকনুজ্জামান রোকন (সাবেক উপজেলা সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), আশিক (উপজেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ)সহ সংশ্লিষ্ট সকল সচেতন নাগরিকদের ভূমিকার প্রশংসা করা হয়।

এলাকাবাসীর আহ্বান—মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা, প্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগই হতে পারে এই সর্বনাশা নেশার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com