প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ২৬৮)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাইমুড়ী দীঘিরজান, সোনাপুর বাজার ও আমিশাপাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চাটখিল-সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাবিল রহমান, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন এবং বিজিবির সুবেদার খোরশেদ আলমসহ মোবাইল কোর্ট পরিচালনাকালে সেনাবাহিনী, বিজিবি,
পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটখিল-সোনাইমুড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ বলেন এ মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি মুহূর্তে দ্রুত ও সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিদর্শন শেষে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, “আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।’’
মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক নয়, বরং স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়য়েছেন স্থানীয়রা। ভোটারদের প্রত্যাশা, এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে ভয়মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।