
মাদারীপুর জেলার শিবচর উপজেলা ১০ দলীয় জোটের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সোমবার (০২ই ফেব্রুয়ারী) বাদ মাগরিব থেকে শিবচর নন্দকুমার মডেল স্কুল মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত।
জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আরো উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।
জামায়াতে ইসলামী বাংলাদেশ শিবচর উপজেলার নেতা সরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আমির, মাওলানা মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এনসিপি,তাহমীন রিয়াজ, কেন্দ্রীয় সহকারী সম্পাদক বাংলাদেশ জামায়াত,মাওলানা আব্দুল হালিম,পীরজাদা মাওলানা হানজালা ১০ দলীয় জোটের মাদারীপুর-১ শিবচর আসনের মনোনীত প্রার্থী,শিবচর পৌর জামায়াত আমির, মোঃ বেলায়েত হোসেন,ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর,মাওলানা আক্তারুজ্জুমান খান,হাজী শরীয়ত উল্লাহ ষষ্ঠ পুরুষ পীরজাদা মুহিউদ্দিন আহম্মেদ মোহসীন মিয়া,এনসিপি শিবচর উপজেলা সভাপতি, রাজু আহম্মেদ, বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানা মঈনুল করিম, শিবচর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, হাবিবুল্লাহ বাহার,বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর সহসভাপতি,মাওলানা ডাক্তার বিএম শাহজাহানসহ দশ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দশ দলীয় জোটের প্রার্থী পীরজাদা মাও হানজালা বলেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহবান আপনারা আমাকে একটিবার সুযোগ দিন, আপনার মুল্যবান একটি ভোট দিয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে এই শিবচরে কোন দুর্নীতি থাকবেনা,কোন মাদক কারবারী থাকবেনা,কোন অনিয়ম হতে আমি দেবো না। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন আমি এমপি প্রার্থী হওয়ার আগে মাদক বিরোধী নানা কর্মসূচি পরিচালনা করেছি,যেখানে অন্যায় দেখেছি সেখানেই প্রতিবাদ করেছি,আমি হাজী শরীয়ত উল্লাহর বংশধর কোন অন্যায় কে আমি কখনো বরদাস্ত করবো না।
মোঃ ইউসুফ হাওলাদারের পরিচালনায়,প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস এর চেয়ারম্যান শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বাংলাদেশের নিপীড়ত শোষিত মানুষের জন্য হাজী শরীয়ত উল্লাহ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন। তিনি আরো বলেন বৃটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে স্বাধীনতা অর্জন করলেও, সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই,১৯৭১ সালে এ দেশের মুক্তিকামী জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা,পেয়েছি একটি স্বাধীন দেশ। কিন্তু গুম,খুন আর স্বেরাচারীতা সীমাহীন অত্যাচারের কারনে এ দেশের মানুষ অতিষ্ঠ। তাই এবার সময় এসেছে এ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার,দেশে আল্লাহর আইন চালু করার। তিনি বলেন ইনসাফ ও ন্যায়ের প্রতিক রিক্সায় আপনার মুল্যবান ভোট দিয়ে, সেই ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা আপনাদের ঈমানী দায়িত্ব। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রতিক রিক্সা মার্কায় ভোট চান।
সমাবেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য দশ দলীয় জোটের সহকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন বলেও জানান মাওলানা হানজালা।