গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ার ঘটনায় বোরহান নামের এক যুবক গ্রেফতার
মোঃ আব্দুর রাজ্জাক সরকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৪৬৬)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকায় খড়ের ঢিপি (পালা)তে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধারাবাহিকভাবে প্রায় ১৫ থেকে ২০টি খড়ের ঢিপিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছিল। এতে এলাকার বহু কৃষক ও খামারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আগুন দেওয়ার সময় এলাকাবাসী এক যুবককে গ্যাস লাইটারসহ সন্দেহজনক অবস্থায় আটক করে।

পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ বোরহান উদ্দিন রিয়াদ (১৯), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, সাং- কামাত আঙ্গারীয়া (৮নং ওয়ার্ড), ইউনিয়ন- ৫নং ভূরুঙ্গামারী সদর, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

এ ঘটনায় এলাকাবাসী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৭, তারিখ- ০৫/০২/২০২৬ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com