গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
জলঢাকায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী):
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪৬৩)

নীলফামারীর জলঢাকা উপজেলায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)–৫ ও ১৬ অর্জনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসেন আলী, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মর্তুজা ইসলাম, ইউএসএস-এর মনিটরিং অফিসার আব্দুল কুদ্দুস সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ, ফিল্ড কো-অর্ডিনেটর সালমা আক্তার ও ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমুখ।

প্রশিক্ষণে জেন্ডার সমতা, এসডিজি-৫ ও ১৬, জলবায়ু পরিবর্তন এবং তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কানাডিয়ান হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com