গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
স্বাধীনতার ঘোষকের দলকে বিজয়ী করতে শিবচরে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪৮)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর–০১ (শিবচর) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই তীব্র হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি দুপুরে শিবচর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করার শপথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–০১ আসনে বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা সেক্টর কমান্ডার ও প্রবীণ বীর মুক্তিযোদ্ধা তোতা খান।

সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী, সদস্য বাকাউল করিম খান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নান্নু, শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, শিবচর পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় থানা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশ বীর মুক্তিযোদ্ধা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নাদিরা আক্তার বলেন,
আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তির প্রধান উৎস। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল—যিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি নিরক্ষরতা দূরীকরণ, সমবায় ব্যবস্থা চালুসহ বহুমুখী উন্নয়নমূলক কাজ করে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতার ঘোষকের আদর্শের বিজয় এবং শিবচরের মানুষের মুক্তির বিজয়।


সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা তোতা খান বলেন,
বাংলাদেশের রাজনীতি আজ দুই ভাগে বিভক্ত—স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে। জীবন বাজি রেখে আমরা এই দেশ ও মানচিত্র এনেছি। তাই মুক্তিযুদ্ধের পক্ষেই আমাদের অবস্থান থাকতে হবে।

তিনি আরও বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব রক্ষা করেছেন এবং তারেক রহমান আজ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলছেন। তাই আমরা সকল বীর মুক্তিযোদ্ধা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করছি।

সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা একমত পোষণ করে বলেন, স্বাধীনতার চেতনা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার শপথ গ্রহণ করেন।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com