গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
কক্সবাজারে “হ্যাপিনেস ও পরিশুদ্ধ পরিবহন সেবা” বিষয়ক বিশেষ সেমিনার ও RAISE প্রকল্পের সনদ বিতরণ
কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৩৬১)

কক্সবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে “হ্যাপিনেস ও পরিশুদ্ধ পরিবহন সেবা” বিষয়ক বিশেষ সেমিনার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন RAISE প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ইকবাল হোসেন, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, কক্সবাজার (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)। তিনি তাঁর বক্তব্যে দক্ষ জনশক্তি গড়ে তোলা, নিরাপদ অভিবাসন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন কর্মশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন (বন্ধু), আহ্বায়ক, গ্রীন পলিসি মুভমেন্ট এবং কেন্দ্রীয় সদস্য, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তিনি বলেন,
“বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর, বাংলাদেশ থেকে হিমালয়, বাংলাদেশ থেকে আফ্রিকা ও ইউরোপ—কোথাও কোনো ভয় নাই। ভয়কে জয় করে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ভালো মানুষ গড়লেই গড়বে ভালো সিস্টেম, আর ভালো সিস্টেমেই জন্ম নেবে একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”
সেমিনারের প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন কাজী আবু জাররার, পরিচালক (ট্রেনিং), শুকরিয়া গ্লোবাল নেক্সাস। তিনি হ্যাপিনেস ম্যানেজমেন্ট, সড়ক নিরাপত্তা, পরিশুদ্ধ ও মানববান্ধব পরিবহন সেবা এবং পেশাগত নৈতিকতা নিয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ জাফর আহমেদ, ইউনিট প্রধান, বিআরটিসি কক্সবাজার বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। তিনি বলেন, সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা ও সচেতন চালক গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও সেমিনার সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠানের শেষ পর্বে RAISE প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা দেশে ও বিদেশে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল কর্মী হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
অনুষ্ঠানটি একদিকে যেমন প্রশিক্ষণার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে, অন্যদিকে সুখী জীবন, নিরাপদ সড়ক ও পরিশুদ্ধ পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com