গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পানছড়ি–দীঘিনালায় ২৬ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৩ বিজিবি
একরাামুল হক,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৪৯)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী ২৬) সকাল সাড়ে ১০টায় পানছড়ি লোগাং জোন কার্যালয়ের মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম।

বিজিবি জানায়, পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টিসহ মোট ২৬টি ভোটকেন্দ্রে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এর মাধ্যমে ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতে সরাসরি নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করছে। এতে জেলার প্রায় ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

নির্বাচনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধ দমনে ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পাহাড়ি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের আওতায় সিআইও কার্যক্রমও চলমান রয়েছে।

বিজিবি জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিন ধাপে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল STX অনুশীলন, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার ও ড্রোন পরিচালনা প্রশিক্ষণ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পানছড়ি উপজেলায় ৪৮টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি হেলি সাপোর্ট ভোটকেন্দ্রে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নাইট ভিশন, বডি ক্যামেরা ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটারের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য।

নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—এই প্রত্যাশায় মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com