গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ৭ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
নোবেল বড়ুয়া জনসংযোগ ও ছাত্রকল্যাণ দপ্তর বান্দরবান বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৬২)

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.),  ট্রাস্টের সদস্য–সচিব ও সিন্ডিকেট সদস্য  ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী আহমেদ নবী, সিন্ডিকেট সদস্য প্রফেসর সরওয়ার জাহান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ,  ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্য–সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব  মো. খোরশেদ আলী।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার মানোন্নয়ন,  ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে আশা প্রকাশ করা হয়।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com