গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ১০৬)

শনিবার ২১ ফেব্রæয়ারী, ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে নির্মিত 'শহীদ মিনার'-এ পুষ্পস্তবক অর্পন করা হয়। শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন।

এ সময় ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: আব্দুল্লাহ আল হুমায়ুন, ইংরেজি বিভাগের প্রধান মো: রফিউসসান। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে ভাষা শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো: ওমর ফারুক।

উক্ত আয়োজনের আহŸায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু বিন ইহ্সান, ফার্মেসী বিভাগের প্রধান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট এফেয়ার্স এন্ড প্লেসমেন্ট এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com