গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ইউআইটিএস-এর সিএসই বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো SISE–Spring 2026
ক্যাম্পাস প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ১৬৫)

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রোজ সোমবার, অনুষ্ঠিত হয়েছে Symposium on Information Science & Engineering (SISE) – Spring 2026|  দিনব্যাপী এই সিম্পোজিয়াম শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যাপস্টোন প্রজেক্টে কার্যকর প্রস্তুতির লক্ষ্যে আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টি-পারপাস হলে অনুষ্ঠিত SISE – Spring 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান।  
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক, সহযোগী অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল-ইমতিয়াজ।
SISE – Spring 2026-এর মূল কার্যক্রমের অংশ হিসেবে ক্যাপস্টোন প্রজেক্টকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ও পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন। এতে সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ আরিফ ইসলাম। তিনি ক্যাপস্টোন প্রজেক্ট পরিকল্পনা, গবেষণাভিত্তিক সমস্যা নির্ধারণ এবং প্রজেক্ট বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সিম্পোজিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একাডেমিক কার্যক্রম। এর আওতায় ব্যাচ ৫২-এর শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন এবং ব্যাচ ৫১-এর শিক্ষার্থীদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়। এসব উপস্থাপনায় শিক্ষার্থীরা তাদের গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিভিত্তিক সমাধান প্রদর্শন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের একাডেমিক অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় প্রদান করা হয় Best Outstanding Student of the Semester (BOSS) Award, Class Representative Appreciation Certificate এবং শিক্ষকদের জন্য Research Appreciation Award। পাশাপাশি সিম্পোজিয়ামের বিশেষ আকর্ষণ হিসেবে Idea Contest, Poster Presentation এবং Project Demonstration ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সেরা দলগুলোকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, এই সিম্পোজিয়াম শিক্ষার্থীদের গবেষণামুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ জোরদার এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com