ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল- এর যৌথ উদ্যোগে সিপিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“Learning to Save Life” (CPR awareness Session) শিরোনামে আয়োজিত এই কর্মস‚চি গত ১০ ফেব্রয়ারি ২০২৬ তারিখে ইউআইটিএস-এর রতœগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভইয়া।। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রাশিদুল হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মোঃ মহসিন আহমেদ। তাঁর বক্তব্যে তিনি কার্ডিয়াক ইমার্জেন্সিতে সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সিপিআর প্রয়োগের মাধ্যমে জীবন রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডাঃ আজমল কাদের চৌধুরী, সহকারী পরিচালক, চিকিৎসা সেবা পরামর্শক ও জেনারেল এবং হেপাটো-বিলিয়ারি সার্জন, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
একটি ব্যবহারিক সিপিআর ডেমোনস্ট্রেশন পরিচালিত হয়, যেখানে ধাপে ধাপে সপিআির ও জরুরি প্রতিক্রিয়ার কৌশল প্রদর্শন করা হয়। হাতে-কলমে এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়ক হয়।
ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ সেমিনার শেষে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাধারণ মানুষের মাঝে সিপিআর সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহŸান জানান।