গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বিএইউএসটি, সৈয়দপুর এ বর্ণাঢ্য আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১২৯)

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। দিবসের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সালাম প্রদান করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বেলুন উড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারজন প্রাক্তন উপাচার্যÑ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমামুল হুদা, পিএসসি (অবঃ); ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিঃ মোঃ লুৎফর রহমান (অবঃ); ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানোয়ার উদ্দীন, এনডিসি, পিএসসি, পিএইচডি, পিইঞ্জি (অবঃ) এবং ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবির, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই (এলপিআর)। এরপর দিনাজপুর মেডিকেল কলেজের “সন্ধানী” সংগঠনের সহযোগীতায় বিএইউএসটি মেডিকেল সেন্টারে আয়োজিত রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় উপাচার্য। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে এমপি চেকপোস্ট প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও সাফল্য তুলে ধরা হয়। দুপুর আনুমানিক ১৩১৫ ঘটিকায় অনুষ্ঠানে যোগ দেন প্রধান আকর্ষণ মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ (ইড়ঞ), বিএইউএসটি, সৈয়দপুর। রংপুরের বিভিন্ন ক্যান্টনমেন্টে কর্মরত ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর এরিয়া কমান্ডার মহোদয় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও সম্প্রতি দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে উপস্থিত সকলেই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এছাড়াও বিকেল ১৬০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ); ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ); অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ) সহ সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ১১ বছরের গৌরবময় পথচলা উদযাপনের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com