গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ভাষা শহিদদের প্রতি নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গভীর শ্রদ্ধা প্রদর্শন
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ১১৪)

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)। এ উপলক্ষ্যে শনিবার (২১ ফেব্রæয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ খালি পায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গাফনি, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজরিও, সিএসসি, ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি।

পরে তারা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দকে সাথে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শহিদদের স্বরণে কবিতা আবৃত্তি ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বক্তব্য প্রদানকালে উপাচার্য ফাদার প্যাট্রিক বলেন, বিশ্বের অধিকাংশ দেশের জন্য ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবন পর্যন্ত মানুষ ভাষার মাধ্যমেই চিন্তা করে ও নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে শেখে। ভাষা মানবসত্তা ও সভ্যতার এক অপরিহার্য অংশ। শিক্ষা, জ্ঞানার্জন, যোগাযোগ, সৃজনশীলতা এমনকি প্রার্থনাতেও ভাষার ভ‚মিকা অপরিসীম। এসময় বাংলা ভাষার অধিকার রক্ষায় জীবন উৎস্বর্গকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি সবাইকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের আদর্শ লালন ও ধারণ করার আহŸান জানান।

বাংলা ভাষার ইতিহাস ও বিবর্তন তুলে ধরে ডিন অলোক কুমার চক্রবর্তী বলেন, ২১শে ফেব্রæয়ারি বাঙালি জাতির জন্য এক মহিমান্বিত ও গৌরবোজ্জ্বল দিন। একুশের চেতনা বাঙালিকে তার ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ও সংগ্রামী করে তুলেছিল। তিনি বলেন, ভাষা আন্দোলন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম সোপান হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে।

ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি বলেন, আমরা যদি বাংলা ভাষার যথাযথ, শুদ্ধ ও মর্যাদাপূর্ণ ব্যবহার নিশ্চিত করি, তবে ভাষা শহীদদের আত্মত্যাগ আরও তাৎপর্যমÐিত হবে। একইসঙ্গে অন্যান্য ভাষার প্রতিও সম্মান প্রদর্শনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার আহŸান জানান তিনি।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com