গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৮৮)

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বান্দরবান বিশ্ববিদ্যালয়-এ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও ছাত্র কল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোঃ খোরশেদ আলী, প্রক্টর ও গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) জনাব টি.এ.এম ওমর ফারুক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জনাব মোঃ তহীদুল ইসলাম মাছুম এবং সাতকানিয়ার কনফিডেন্স কোচিং সেন্টারের শিক্ষক জনাব মোঃ রিপনসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভিসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।
সভা শেষে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com