প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ১০:৩৬ এএম (ভিজিট : ১২৯)

আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ ফকর উদ্দিন তহসিন এর পিতা হলদিয়া ইউনিয়নের মৃধা বাড়ীর কৃতি সন্তান সদালাপী সজ্জন ব্যক্তি মোঃ আব্দুল জব্বার মৃধা ৮ ফেব্রুয়ারি/২০২৬ সন্ধা ৬ টা ২৫ মিনিট এর সময় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি........................রাজেউন)
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাবহ পরিবারের সদস্যদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন- আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন সিকদার, সহ-সভাপতি মো: মিজানুর রহমান, সাধারন-সম্পাদক এইচ.এম.কাওসার মাদবর সহ সকল সদস্য বৃন্দ। এছাড়াও আমতলীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।