গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সোনাইমুড়ীতে ছাইফ উল্যাহর নির্বাচনী জনসভা
মোঃ শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ১৬৯)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ছাইফ উল্যাহ বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি চলছে, এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে ইসলামী মূল্যবোধ ভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও সততার প্রতীক, আমরা দেশের জনগণের জন্য দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। তিনি আরও বলেন, ‘দুর্নীতি আমরা করব না, দুর্নীতি করতে দিব না। চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দিব না। আমি নির্বাচিত হলে বেকার ভাতা দিয়ে তাদেরকে উৎসাহিত না করে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। দেশে সবার সমান অধিকার ও সুশাসন নিশ্চিত করব।’ এ সমস্ত কর্মকাণ্ড বাস্তবায়নে তাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এই আসনে সাইফ উল্লাহ একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।’

জনসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়েত ইসলামের নায়েবে আমির সাঈদ আহমেদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, সাবেক কমিশনার শামসুল আরেফিন জাফর।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com