গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৭৪)

বিশ্বের সর্ববৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ—যা “শিক্ষার্থীদের নোবেল পুরস্কার” নামেও পরিচিত—এর ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর রত্নগর্ভ তাহমিনা রহমান মাল্টিপারপাস হল-এ আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

২০০৯ সালে জাতিসংঘের অংশীদারত্বে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল কর্তৃক চালু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত বৈশ্বিক সমস্যার সমাধানে লাভজনক ও প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করে। ইউআইটিএস ক্যাম্পাস রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো উদ্ভাবনী ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কাজী আকিব আনাফ, ম্যানেজার (গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট), সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি; নরগিস আখতার, এইচআর বিজনেস পার্টনার ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড, কোাটস বাংলাদেশ এবং অপরাজিতা বড়ুয়া, এইচআর ডিরেক্টর, ইনফিনিটিবিট, গ্রুপবিট।

হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে ‘ইউআইটিএস হাল্ট_ফ্রি ফল’ দলটি ক্যাম্পাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ‘ইউআইটিএস হাল্ট_পেল্টিয়ার্স’ দল প্রথম রানার্সআপ এবং ‘ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার’ দল দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।

উপস্থাপনা প্রতিযোগিতা শেষে নেক্সটজবজ লিমিটেড এর উদ্যোগে “ডিগ্রি টু ডিরেকশন: এজ অব এআই, ডাটা অ্যান্ড কম্পিটিশনে ক্যারিয়ার রেডিনেস” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মেহনাজউদ্দিন রুপম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, আমান বাংলাদেশ লিমিটেড।

গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস আইকিউএসি-এর পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজবজ লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মি. শোয়েব হাসান, যিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হাল্ট প্রাইজের মতো প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন।

ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দলগুলো এখন হাল্ট প্রাইজের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে টেকসই ও কার্যকর সমাধান উপস্থাপন করবে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com