গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
প্রচারণার শেষ দিনে শিবচরে বিএনপি প্রার্থীর সমর্থনে জনসভা, ধানের শীষে ভোটের আহ্বান
অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ১১৭)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ ই ফেব্রুয়ারী সন্ধ্যায় শিবচর উপজেলার ঐতিহাসিক হাতির বাগান মাঠ প্রাঙ্গনে বিশাল এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহবায়ক আজমল হুদা চৌধুরী ইথু,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার সিদ্দিকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম সদস্য মো:রোকনুজ্জামান,  যুগ্ম আহবায়ক জহের গোমস্তা,শিবচর পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগসহ ছাত্র দল,যুবদল,সেচ্ছাসেবক দল, তাতী দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিকেল হতেই  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে থাকেন এবং ঐতিহাসিক হাতির বাগান মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, সভাস্থলের পাশের বিল্ডিং এর ছাদের উপরেও অনেক কে দেখা যায়।

জনসভায় বক্তব্যে বিএনপির নেতারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। 
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার সঞ্চলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন,  আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করেন তাহলে এই শিবচরে কোন চাঁদাবাজী থাগবে না,বিশেষ করে হিন্দু ভাই বোনদের বলছি,আপনাদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা করবো।  

উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন,আগামী ১২ই তারিখ সারাদিন আপনারা সকলে ধানের শীষ কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন আমরা কাউকে ভয় পাইনা, যারাই হুমকি ধামকি দেন আপনাদের কে হুশিয়ারি করে বলতে চাই,জনগন বুঝে গেছে আপনারা শিবচরের নির্বাচন কে বানচাল করার চেষ্টা করছেন।

বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন,দেশ নায়ক তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে আমার সিএস,আর এস খতিয়ান দেখেই,আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে, আমি কথা দিচ্ছি শিবচরে কোন দুর্নীতি থাকবে না, কোন চাঁদা বাজী থাকবেনা, কোন অনিয়ম আমি হতে দেবো না।
আমি মা বোনদের আশস্থ করতে চাই আমাকে যদি নির্বাচিত করেন আপনাদের জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,কারো  কান কথায় বিভ্রান্ত না হয়ে আপনার ভোট আপনি দিবেন পাশাপাশি আপনার আত্মীয় স্বজনদের কে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদ্ভদ্য করতে হবে।
এবার কিন্তু শুধু ভোট দিলেই হবে না,শেষ পর্যন্ত মাঠে থেকে ভোট গননা করে বিজয় নিয়েই কেন্দ্র থেকে ফিরবেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com