গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ২৩৯)

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মশিউর রহমান মণ্ডল দুর্ঘটনা ও নিহতের তথ্য  নিশ্চিত করেছেন।তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com