গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
শান্তিপূর্ণ ভোটের পরিবেশে লক্ষ্মীপুর-৩: প্রার্থীদের শতভাগ বিজয় আশা”
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা :
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ১৩২)

লক্ষ্যীপুর-৩ আসনের নির্বাচনে বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকাল সাড়ে ৭টা থেকে ৪৯৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং এটি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রথম ভোটার হিসেবে লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। 
ভোট দেওয়ার পর তিনি বলেন, “ভোটের পরিবেশ খুবই ভালো। মানুষের দীর্ঘদিনের আশা আজ পূরণ হতে চলেছে। যদি ভোটের পরিবেশ এমন থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তবে শতভাগ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
একই সময় জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। 
তিনি বলেন, “ভোটের পরিবেশ ভালো। আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।”

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে রয়েছে প্রায় ১০,০০০ আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সংযুক্ত। এছাড়া ভোট তদারকিতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নিয়োজিত।
জেলায় চারটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ১৬,৩৭,৯৫৬ জন। চোখে পড়ার মতো ঘটনা হল নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের তুলনায় বেশি।

ভোটাররা জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ভাল হওয়ায় তারা নিশ্চিন্তে ভোট দিতে পারছেন। জেলা নির্বাচন অফিসারের বক্তব্য অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সবরকম প্রস্তুতি নিয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com