গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
নীলফামারী-৩ আসনে বিজয়ী হলেন জামায়াতের ওবায়দুল্লাহ সালাফী
বিধান চন্দ্র রায়, জলঢাকা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ এএম   (ভিজিট : ৪৬৩)

নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে ওবায়দুল্লাহ সালাফী মোট ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী (ধানের শীষ) পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট এবং হাতপাখা প্রতীকের মোঃ আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৯৯০ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার: ৭০.৫৩%।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে নীলফামারী-৩ আসনের ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

গত নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ১৯ হাজার ১০৫ জন। বেসরকারি ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com