গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
আওয়ামী লীগ অধ্যুষিত মাদারীপুরে নেতৃত্বে এলেন তিনজনই নতুন মুখ
চায়না শেখ মাাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১২৭)

মাদারীপুর জেলার তিনটি আসনের দুটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী এবং একটিতে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। গত রাত ১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলার নেতৃত্বে এলেন তিনজনই নতুন মুখ।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর উপজেলা নিয়ে গঠিত) সংসদীয় আসনে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। এছাড়া মাদারীপুর-১ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,০০,৭৯৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫,৪১৮টি।

এদিকে মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৮,৩১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭,৯১১টি।

অপরদিকে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মৃধা পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট। এছাড়া এ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,১০,৮৫৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৭০,০৫৮টি।

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের নতুন নির্বাচিত তিনজন সংসদ সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের নতুন নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমি শিবচরকে একটি মাদক ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। এটাই আমার প্রধান অঙ্গীকার। পাশাপাশি আধুনিক শিবচর গড়ে তুলতে যা যা করার প্রয়োজন, আমি তা-ই করব।’

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেন, ‘মাদারীপুর ও রাজৈর উপজেলাকে আমি মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। আমরা সবাই মিলেমিশে এ এলাকাকে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য করে তুলব।’

অপরদিকে মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, ‘আমার নির্বাচনী এলাকাকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। মাদারীপুর ও কালকিনিতে শিল্প-কারখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাব। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলব।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাহান্দার আলী মিয়া ও আনিসুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। খুব শিগগিরই সংসদ সদস্য হিসেবে তাদের নাম গেজেটভুক্ত হবে।’








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com