গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ফখর জামানের রেকর্ড
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩৪ এএম   (ভিজিট : ১২৬)

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ফখর জামানের রেকর্ড। আজ শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ছক্কার রেকর্ড গড়েছেন ফখর জামান। 

তিনি আজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৭৬ রানের রেকর্ড গড়েন। টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ২০২১ সালের বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ১৫২ রানের অনবদ্য জুটি গড়েছিলেন।

আজ ফখর জামান ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন। এদিন ৪টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ৯৯টি ছক্কার রেকর্ড গড়েন।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৯৫টি ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ফখর জামান। তিনি ১২০ ম্যাচে ১১০ ইনিংসে ব্যাট করে ২৩৩টি চার আর ৯৯টি ছক্কা হাঁকান।

রিজওয়ান ৯৩ ম্যাচে ব্যাট করে ৯৫টি ছক্কা হাঁকান। বাবর আজম ১৩৬ ম্যাচে ব্যাট করে ৮০টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় পজিশনে আছেন।   








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com