গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ফুটবল বিশ্বকে চমকে দিয়ে অবসরে কাইল ওয়াকার: আর দেখা যাবে না ইংল্যান্ডের জার্সিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৯৬)

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন ওয়াকার। অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, ইংল্যান্ডের জার্সিতে খেলতে পারা তার জন্য গর্বের বিষয়।
ওয়াকার বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে আমার খারাপ লাগছে, কিন্তু ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি তা নিয়ে আমি ভীষণ গর্বিত।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নেন এই ডিফেন্ডার। তিনি ইউরো ২০২০ ও ২০২৪ সালের রানারআপ হওয়া ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ওয়াকার তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলের হয়ে একসঙ্গে কাটানো সময়গুলো সব সময় স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ডিফেন্ডার।

সমর্থকদের উদ্দেশে ওয়াকার বলেন, ‘সব সময় দলের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই খেলোয়াড়দের দেশের জন্য গর্ব বয়ে আনতে অনুপ্রাণিত করে।











সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com