গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
মেসির জোড়া গোল, পিছিয়ে পড়েও জিতল মায়ামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৩৮ এএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৬:৪৪ এএম  (ভিজিট : ১৮১)

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠে মায়ামিকে আতিথ্য দেয় অরল্যান্ডো সিটি।এদিন ম্যাচের ১৮তম মিনিটেই অরল্যান্ডোকে এগিয়ে দেন মার্কো পাসালিক। ২৪ মিনিটে মার্টিন ওজেডা ব্যবধান দ্বিগুণ করলে বিপদ আরও বাড়ে মায়ামির। দলকে ম্যাচে ফেরাতে বিরতির পরপর দলে পরিবর্তন আনেন হাভিয়ের মাচেরানো।

বিরতির পর ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ সিলভেত্তির অসাধারণ এক শটে ব্যবধান কমায় মায়ামি। এরপরই দেখা মেলে মেসি জাদুর। ৫৭ ও ৯০তম মিনিটে দুর্দান্ত দুটি গোল করেন তিনি। মাঝে ৮৫তম মিনিটে মায়ামির হয়ে গোল পান তালিসকো সেগোভিয়া।
উল্লেখ্য, আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে মেসিরা।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com