গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
শিরোপা জিততে ভারতীয়দের হৃদয় ভাঙতেও আপত্তি নেই: স্যান্টনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ১১৮)

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে দৃঢ় বার্তা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ট্রফি জিততে গেলে কয়েকজনের মন ভাঙলেও তাতে তার আপত্তি নেই।রোববার (৮ মার্চ) আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। 

গত ১১ বছরে পাঁচবার আইসিসির সাদা বলের টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে সেই ইতিহাস নিয়ে বেশি ভাবতে চান না স্যান্টনার। তার মতে, দলটি সব সময় পরিস্থিতি বা প্রতিপক্ষকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেদের পরিকল্পনায় মনোযোগী থাকে।

তিনি বলেন, আমরা চেষ্টা করি পরিস্থিতি বা প্রতিপক্ষ দেখে ভীত না হতে। দল হিসেবে নিজেদের কাজটা ঠিকভাবে করাই আমাদের লক্ষ্য। এবারও একইভাবে খেলতে চাই।

ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন কিউই অধিনায়ক। তার মতে, ভারতের ব্যাটিং লাইনআপ শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক। তাই ম্যাচে এগিয়ে থাকতে হলে শুরুতেই উইকেট নেওয়া জরুরি।

স্যান্টনার বলেন, ভারত শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পারে। তাই তাদের থামানোর সবচেয়ে ভালো উপায় হলো শুরুতে উইকেট নেওয়া। যদি উইকেট না পাওয়া যায়, তাহলে অন্তত রান আটকাতে হবে।

আহমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে বলেও ধারণা তার। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে ২৫০ রানের বদলে ২২০-এর আশপাশে আটকে রাখতে পারলে সেটিই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

ফাইনালের চাপ প্রসঙ্গে স্যান্টনার বলেন, সবাই জানে ফাইনাল অন্যরকম ম্যাচ। তবুও প্রস্তুতি ও পরিকল্পনায় আমরা অন্য ম্যাচের মতোই এগোতে চাই। টি-টোয়েন্টিতে কয়েকটি ছোট মুহূর্তই ম্যাচের ফল বদলে দিতে পারে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com