গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: লেবানন দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের      সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      
স্পীকার ও ডেপুটি স্পীকারকে চীফ হুইপের অভিনন্দন ও শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৭৩)

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে  জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম। এরপর তিনি নবনিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।


আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ১১৭ ভোলা-২ এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ১৫৭ নেত্রকোনা-১ মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।


উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com