গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত      
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১:৪৮ পিএম  (ভিজিট : ৮৬)

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি।


আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


অভিনন্দন বার্তায় ঝাও লেজি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।


ঝাও লেজি আরও বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান–প্রদান ও সহযোগিতা আরও জোরদার করতে চীন আগ্রহী। একই সঙ্গে চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com