প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম (ভিজিট : ১১০)

গণ-অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর জাতীয় সংসদে বক্তব্য দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হলে প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করে সংসদের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন।
পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।
এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।
উল্লেখ্য, সংসদের প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।