গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত      
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৪:১৭ পিএম  (ভিজিট : ১০৮)

আজ (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি (১১৭ ভোলা-২) এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি (১৫৭ নেত্রকোণা-১) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।


এর আগে অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। তাঁর সভাপতিত্বে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হন।


জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৮ ও ৯ অনুযায়ী চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি স্পীকার এর নাম প্রস্তাব করেন এবং রকিবুল ইসলাম, এমপি  উক্ত প্রস্তাব সমর্থন করেন। একইভাবে, ডেপুটি স্পীকার এর নাম প্রস্তাব করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি এবং উক্ত প্রস্তাবটি সমর্থন করেন এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি।


উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com