গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ইউআইটিএস-এ শুরু হলো ‘ফিউচারনেশন’ প্রোগ্রাম: ব্রিটিশ কাউন্সিলের বিশ্বমানের ইংরেজি কোর্সসহ থাকছে নানাবিধ সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৯০)

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইউআইটিএস এর  শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ প্রোগ্রাম ‘ফিউচারনেশন’। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ লাভের (আপস্কিলিং এবং ইকোনোমিক অপর্চুনিটি) সুবিধা পাবেন।


ফিউচারনেশন একটি অত্যাধুনিক টেকনোলজি প্ল্যাটফর্ম, যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ইউআইটিএস-এর শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল থেকে এক মাস মেয়াদী বিশ্বমানের অনলাইন ইংরেজি সার্টিফিকেট কোর্স করার এক অনন্য সুযোগ পাবেন। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে এই কোর্সটি বিশেষ ভূমিকা রাখবে।


ইংরেজি কোর্সের পাশাপাশি এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের জন্য আরও থাকছে:

১। গ্লোবাল স্কলারশিপ ও ওপেন কোর্স: বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য এবং উন্মুক্ত কোর্স করার সুযোগ।

২। প্রফেশনাল সিভি তৈরি: আধুনিক ও মানসম্মত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির স্বয়ংক্রিয় সুবিধা।

৩। দক্ষতা মূল্যায়ন (সেল্ফ-এসেসমেন্ট): নিজের বর্তমান দক্ষতা যাচাই ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করার ব্যবস্থা।

৪। চাকরির বাজারে সংযোগ: সরাসরি নিয়োগকর্তা ও কর্মসংস্থানের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ।

ইউআইটিএস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানিয়েছেন।


রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/uM34f6q5773n16t3A

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://platform.futurenation.gov.bd/











সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com