গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত      
বিএইউএসটি আইপিই বিভাগের কারিকুলাম কমিটির ৫ম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ১৯৯)

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও আধুনিকায়নের লক্ষ্যে কারিকুলাম কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে । ০৪ মার্চ ২০২৬, বুধবার দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা আয়োজন করা হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং আইপিই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী-এর দিকনির্দেশনায় সভাটি পরিচালিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আরিফুল আলম ।

একাডেমিক ও শিল্পক্ষেত্রের সমন্বয় সাধনে সভায় ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি প্যানেল’ (IAP)-এর সদস্য হিসেবে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের বিভাগীয় সুপারিনটেনডেন্ট শাহ সুফি নুর মোহাম্মদ, কোটস্ ডিজিটাল-এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আশরাফুল আলম চৌধুরী এবং ইপিক গ্রুপ-এর সেন্ট্রাল আইই অপারেশনস প্রধান তানভীর মাহমুদ সিলভা ।

সভায় ইউজিসি ও বিএইটি (BAETE) নির্দেশিকা এবং ওবিই (OBE) টেমপ্লেট অনুসরণ করে আইপিই প্রোগ্রামের গুণগত মানোন্নয়ন, পাঠ্যক্রম সংশোধন এবং শিল্প-একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় । আইপিই বিভাগের অভ্যন্তরীণ কমিটির সদস্যবৃন্দও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com