গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত      
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৩:০৫ পিএম  (ভিজিট : ৬১)

 আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ তিন দিনব্যাপী ”ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ, ২০২৬, মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 


প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি উন্নয়নে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের গুরুত্বপ‚র্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অপরিহার্য। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা, ঝুঁকি হ্রাস করা এবং ব্যাংকের আমাদানি-রপ্তানিকারক গ্রাহকদের সেবার মান উন্নত করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নাঈন এবং মোঃ মাযহারুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।


কর্মশালাটি আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com