গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ প্রচার করবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন      রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ‘ওয়াকআউটের’ কারণ বললেন জামায়াত আমির      লেবানন দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের      সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      
নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ প্রচার করবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৬৬)

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করতে যাচ্ছে তারা।


ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি।


ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।


৮ মার্চ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।


১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।


৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' মোজতবাকে বাছাই করার পরপরই বিপ্লবের কট্টর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন। 'আল্লাহু আকবার' ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা।


ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি "শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত" অনুগত থাকার শপথ নিয়েছে










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com