প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ৫৮)

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর ৮৪ তম শুভ জন্মদিন এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ১২ মার্চ, ২০২৬ খ্রি., বৃহস্পতিবার দুপুর ০১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা, দোয়া মাফিল ও ইফতারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাত-এ-রাসূল (স:) পরিবেশন করেন মো. আলিফ হোসেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং মাননীয় চেয়ারম্যান-এর দীর্ঘায়ু, সুস্থতা ও মঙ্গল কামনা করে মোনাজাত পেশ করেন হাফেজ মাওলানা আবু নাঈম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারুক হোসেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও সকল অফিস প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।