গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট      ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল      বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি      ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের      স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের      ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা      ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত      
চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ১০০)

ঢাকা’র উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেনর সভাপতিত্বে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান। 


সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সহ-সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন। 


চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলী আহমেদ মাবরুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইন সম্পাদক শামিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইটি সম্পাদক মোহাইমেনুল ইসলাম অন্তর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ। 


সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. ‍মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। 


পরে নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।    









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com