প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:০৮ পিএম (ভিজিট : ৭৫)

ফ্যাসিস্টের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকারের
ফ্যাসিস্টদের যাতে বাংলাদেশে আর পুনরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।পর্যটন তথ্য সেবা
এ সময় তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেয়া হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকান্ডে সহায়তা করবেন।’
আমরা একটি ঐক্যবদ্ধ জাতি ও ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালও জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।