মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজের পর তিনি সেখানে

2026-03-13T14:51:22+00:00
2026-03-13T14:51:22+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুর নেয়া হবে      দেশ ও জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না       ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত      ফ্যাসিস্টের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকারের      মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী      নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ প্রচার করবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন      রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ‘ওয়াকআউটের’ কারণ বললেন জামায়াত আমির      
মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ৯৭)
মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজের পর তিনি সেখানে যাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানান।



এদিকে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে সাংবাদিকদের জানান সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘তাকে (মির্জা আব্বাস) হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা তাঁকে অবহিত করা হচ্ছে।’

মির্জা আব্বাসের সুচিকিৎসার জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com