প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ৬৮)

মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুর নেয়া হবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।দেশীয় সংস্কৃতি প্রচার
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজ বিকেল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে অ্যাম্বুলেন্সটি।